চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে বেড়ানোর টোপ দিয়ে ডেইরী ফার্মের নির্জন বাগানে নিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগে উৎপল চন্দ্র শীলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সোমবার ৪ই মার্চ দুপুরে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করেন শশীণভূষণ থানা পুলিশ।
রোববার দুপুরে বেড়াতে যাওয়ার জন্য বাড়ি থেকে যুবতীকে ডেকে নিয়ে এওয়াজপুরের একটি ডেইরী ফার্মের নির্জন বাগানে ফেলে ওই যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করে যুবক উৎপল চন্দ্র শীল। উৎপল শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের করিমপুর গ্রামের তপন চন্দ্র শীলের ছেলে। অপর দিকে ভিক্টিম যুবতীর বাড়ি চর কলমী ইউনিয়নের দক্ষিণ মঙ্গল গ্রামে এবং সে স্থানীয় একটি মাদ্রাসার ফাযিল শ্রেণির ছাত্রী।
রোববার রাতে ধর্ষিতা বাদি হয়ে শশীভূষণ থানায় ধর্ষক উৎপল এবং তার সহযোগী সুমনকে আসামী করে মামলা দায়ের করেছেন। ভিক্টিম ও পুলিশ সূত্রে জানাযায়, এক সপ্তাহ আগে চলার পথে অটোতে যুবক উৎপলের সাথে ভিক্টিম যুবতীর দেখা ও পরিচয় হয়।
রোববার দুপুরে উৎপল বেড়ানোর কথা বলে যুবতীকে চরফ্যাশনের বশরত উল্যাহ চৌমুহনী এলাকায় ডেকে নেয়। সেখান থেকে ঘটনাস্থল এওয়াজপুরের একটি ডেইরী ফার্মের নির্জন বাগানে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। ধর্ষিতার ডাক-চিৎকারে স্থানীয় রাসেল নামের এক যুবক ঘটনাস্থলে এসে ধর্ষণের ভিডিও ধারন করেন এবং ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
শশীভূষণ থানার অফিসার ইন চার্জ ম. এনামুল হক জানান, মামলার এজাহারভূক্ত প্রধান আসামী উৎপলকে গ্রেপ্তার করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য ভিক্টিমকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অপর আসামী সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জব্দ করা হয়েছে ধর্ষণের ভিডিওসহ প্রত্যক্ষদর্শী রাসেলের মোবাইল।





