ব্যতিক্রমী আয়োজন!

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ব্যতিক্রমী আয়োজন!

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর, ২০২১

বিয়ের ২৫ বছরের কোনো সন্তান-সন্ততি না হওয়ায় নিজেরে পোষা ছাগলের বাচ্চার খাসি করার বিশাল আয়োজনে আলোচনা সৃষ্টি করেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামের দিনমজুর ওহাব ও লাইলী বেগম দম্পতি। কুমারখালীর নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে দিনমজুর ওহাবের বাড়িতে গত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে প্রায় ৩০০ স্বজন ও প্রতিবেশী দুপুরের খাবারে অংশ নেন।

সম্প্রতি তাদের বাড়িতে পালিত একটি ছাগলের দুটি বাচ্চা হয়েছে। সেই বাচ্চা দুটিকে খাসি করেছেন তারা। এরপর রঙিন কাপড়ে সাজিয়েছে বাচ্চা দুটিকে। এদিকে ব্যতিক্রমী এমন আয়োজনের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে উৎসুক জনতা তাদের বাড়িতে ভিড় করছেন ঘটনা জানতে ও ছাগলের বাচ্চা দুটি দেখতে। এ বিষয়ে দিনমজুর ওহাব বলেন, ২৫ বছরেও বিবাহিত জীবনে ঘরে কোনো সন্তান জন্ম না নেওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এবার আমার বাড়িতে একটি ছাগল দুটি বাচ্চা জন্ম দেয়। তাই আত্মতুষ্টির জন্য এমন আয়োজন করেছি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও আয়োজক ওহাব আলীর স্বজন আনোয়ার বলেন, অনুষ্ঠানে উপস্থিত হয়ে খুব আনন্দ পেয়েছি। আমাদের আত্মীয়-স্বজনদের এক মিলন মেলায় পরিণত হয়েছিল অনুষ্ঠানটি। জীবনে কখনো ছাগলের খতনার অনুষ্ঠান দেখিনি এবং কোনোদিন অংশগ্রহণও করেনি। ভিন্নধর্মী এ অনুষ্ঠানে সবাই খুব আনন্দ পেয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads