ব্যথানাশক ঔষধের জমজমাট ব্যবসা

ব্যথানাশক ঔষধের জমজমাট ব্যবসা

ছবি : সংগৃহীত

সারা দেশ

ব্যথানাশক ঔষধের জমজমাট ব্যবসা

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ মার্চ, ২০১৯

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি ও প্রশাসনের কঠোর অবস্থানের কারণে দিনাজপুরের ঘোড়াঘাটে কিছুটা কোণঠাসা ভাবে রয়েছে মাদক বিক্রেতারা। যার ফলে মাদকসেবীরা দ্বিগুন টাকা দিয়েও পাচ্ছে না কোন মাদক দ্রব্য। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ঘোড়াঘাটে পৌর এলাকার বাসস্ট্যান্ড (হিলি স্ট্যান্ড), আজাদমোড়, পুরাতন বাজার ও ওসমানপুর বাজার (হাসপাতাল গেট) এলাকায় কিছু অসাধু ঔষধ ব্যবসায়ী পেন্ট্রাডল, টাফেনটা, লোপেনট্রা, সেন্ট্রাডল ও ওমোরফোন সহ ইত্যাদি ব্যথানাশক ঔষধ বিক্রি করে যাচ্ছে। আইন অনুযায়ী রেজিঃ চিকিৎসকের পরামর্শ বা অনুমতিপত্র ছাড়া কোন ঔষধ বিক্রয় নিষিদ্ধ থাকলেও, এসব ঔষধ ব্যবসায়ীরা কোন নিয়মনীতি ও আইনের তোয়াক্কায় করছে না। আর এসব ঔষধ দিয়েই চলছে মাদক সেবীদের মাদক সেবনের কাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মাদক সেবী জানায়, তারা এসব ব্যথানাশক ঔষধ ৩০ টাকা থেকে ১০০ টাকা মূল্যেতে কিনে থাকেন।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ জানান, এসব ঔষধ ক্যান্সারের রোগীরা সেবন করে। বিভিন্ন ক্যান্সারের ব্যাথায় এসব ট্যাবলেট প্রতিসেধক হিসেবে কাজ করে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম বলেন, এসব অসাধু ঔষধ ব্যবসায়ীদেরকে কঠোর নজরদারীতে রেখেছি এবং এদেরকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে আমরা একাধিক ঔষধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছি এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদ- হয়েছে। এছাড়াও আমরা উপজেলার সকল ঔষধ ব্যবসায়ীদেরকে ডেকে এসব ব্যথানাশক ঔষধ রেজিঃ প্রাপ্ত ডাক্তারের অনুমতি পত্র ছাড়া বিক্রয় করতে নিষেধ করেছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads