বিশ্ব

ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১০৫

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ ফেব্রুয়ারি, ২০২২

ব্রাজিলের উত্তরাঞ্চলে কয়েক দিন ধরে ব্যাপক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১০৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, দেশটির রিও ডি জেনেরিওর উত্তরাঞ্চলীয় পার্বত্য শহর পেট্রাপোলিসে গত কয়েক দিন ধরেই ছিল টানা বৃষ্টির কবলে। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর। মাটি ধসে এখনো কতজন মানুষ আটকা পড়ে আছে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।

রিও ডি জেনিরোর গভর্নর ক্লদিও কাস্ত্রো এক সংবাদ সম্মেলনে বলেছেন, ১৯৩২ সালের পর থেকে পেট্রোপোলিসে সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে এবার।

ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো এক টুইটে বলেছেন, তিনি ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সহায়তা দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন। হতাহতদের স্মরণে ৩দিনের শোক ঘোষণা করা হয়েছে রাজ্যটিতে।

উল্লেখ্য, গত অক্টোবরে ব্রাজিলে বর্ষাকাল শুরু হয়। এরপর থেকে বড় ধরনের নানা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads