কুমিল্লা প্রতিনিধি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বড়শিতে ধরা পড়ল ৩০ কেজি ওজনের মাছ

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ৩ ডিসেম্বর, ২০২১

কুমিল্লা নগরীর ধর্মসাগর দীঘিতে বড়শিতে ধরা পড়ল ৩০ কেজি ওজনের ব্ল্যাক কার্প মাছ। গতকাল বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী জাহিদুল্লাহ রিপনের বড়শিতে মাছটি ধরা পড়ে। খবর পেয়ে মাছটি দেখতে যান আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

ব্যবসায়ী জাহিদুল্লাহ রিপন জানান, বড়শি নিয়ে বসেছি বিকেল ৫টায়। রাত ৮টায় মাছটি ধরা পড়ে। প্রায় ৪০ মিনিট মাছটি পানিতে ছিল। পরে নেটিং করে ওপরে তুলেছি। মাছটি এমপি বাহারকে উপহার হিসেবে দেব।

উল্লেখ্য, নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ধর্মসাগরের আয়তন ২৩.১৮ একর। ত্রিপুরার রাজা প্রথম ধর্মমাণিক্য ১৪৫৮ সালে দিঘিটি খনন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads