বড় ব্যবধানে এগিয়ে আতিকুল ইসলাম

সংগৃহীত ছবি

নির্বাচন

বড় ব্যবধানে এগিয়ে আতিকুল ইসলাম

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র পদে উপনির্বাচনে ৫০৫ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন তিন লাখ ৪ হাজার ৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ পেয়েছেন ১১ হাজার ৮৬৮ ভোট।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ৫০৫ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।

তিনি জানান, ৫০৫ টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রেই আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম এগিয়ে আছেন। নির্বাচনে এখন পর্যন্ত ২১৯ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২৭ দশমিক ৮৯ শতাংশ ভোট পড়েছে।

অন্যান্য প্রার্থীদের মধ্যে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিবি) শাহিন খান পেয়েছেন দুই হাজার ৩৩৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান পেয়েছেন দুই হাজার ২৭৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম পেয়েছেন দুই হাজার ৫৭৭ ভোট।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণের ১৮টি করে ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর এবং ১২টি নারী কাউন্সিলর পদে ভোট হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads