মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় শান্তিপুর্ণ ও উৎসবমুখর পরিবেশে এস.এস.সি, এস.এস.সি ভোকেশনাল,দাখিল সহ সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্ঠিত পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন জানান, এস.এস.সি ও সমমানের পরীক্ষা সম্পন্ন করার জন্য কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা বলবত করা সহ সংশ্লিষ্ট ব্যাক্তি ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতার্ মোঃ জালাল উদ্দিন জানান, এবারে উপজেলায় মোট ৩ হাজার ২ শত ৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে ২ হাজার ৬,শ ৮৪ জন এস.এস.সি,২,শ ৭৫ জন দাখিল ও ২,শ ৩৫ জন এস.এস.সি ভোকেশনাল শিক্ষার্থী রয়েছে। সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার(ভ’মি) মাহামুদুল হাসান,ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম সহ সংশ্লিষ্টরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করেন। সকালে ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়,শত শত শিক্ষার্থী ও অভিভাবক ভীড় করছে। কেন্দ্র সচিব মোঃ হায়দার হোসেন জানান, সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা রয়েছে। কেন্দ্রের বাইরেও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
উল্লেখ্য যে,মূল কেন্দ্র ৫টি ও ২টি ভ্যেনু কেন্দ্রসহ মোট ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মূল কেন্দ্র ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়,ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ, কাঊলীবেড়া কাজী ওয়ালীউল্লাহ,ব্রাহ্মনকান্দা এ.এস. একাডেমী,ইকামাতে দ্বীন মডেল কামিল মাদ্রাসা দাখিল কেন্দ্র গুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।





