ভাণ্ডারিয়ায় মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

সারা দেশ

ভাণ্ডারিয়ায় মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার

  • পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ অগাস্ট, ২০১৯

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আয়শা আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার পশারিবুনিয়া গ্রামের বাড়ি থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

নিহত আয়শা উপজেলার পশারিবুনিয়া গ্রামের বাদশা হাওলাদারের মেয়ে। সে স্থানীয় ওয়ারেচ আফছারিয়া দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে লেখা পড়া করত।

নিহত আয়শা আক্তারের মা তহুরা বেগম জানান, শনিবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে মেয়ের সঙ্গে ঝগড়া হয়।

এতে পরিবারের সাথে অভিমান করে সকাল সাড়ে ৯টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস,এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মেয়েটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads