ভালুকায় বনভোজনের নৌকাডুবি: ১৮ ঘণ্টা পর চিকিৎসকের লাশ উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ভালুকায় বনভোজনের নৌকাডুবি: ১৮ ঘণ্টা পর চিকিৎসকের লাশ উদ্ধার

  • ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ অগাস্ট, ২০২১

ভালুকায় বনভোজনের নৌকা ডুবে নিখোজের ৪ঘন্টা পর ব্যবসায়ী তানভীর আহম্মেদ(৩০) এবং ১৮ ঘন্টা পর মেডিসিন ডাক্তার অমিত কুমার রায় (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাছ ধরার জাল দিয়ে উদ্ধার করেছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস।

লাশ উদ্ধারের সময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাফুজ আরা বেগম, ওসি মো.মাহমুদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

লাশ উদ্ধারের দৃশ্য দেখার জন্য এলাকাবাসী ভীড় করেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে ভালুকা সরকারি হাসপাতাল ঘাট থেকে ৬ চিকিৎসক ও কর্মচারী মিলে ২০ জন নৌকা দিয়ে বনভোজনে যায়। খীরু নদী দিয়ে তারা পাশের উপজেলা শ্রীপুর কাওরাইদ এলাকায় যায়। সেখানে খাওয়া দাওয়া শেষ করে রাত ৮টার দিকে ফেরার পথে খীরু নদীর ভালুকার ওড়াহাটি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই অপর একটি নৌকার সাথে ধাক্কা লাগে। এতে বনভোজনের নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। সকলেই তীরে আসলেও ডাক্তার অমিত কুমার রায় ও ব্যবসায়ী তানভীর আসতে পারেনি। ওই রাতেই ১২টার দিকে তানভীরের লাশ উদ্ধার করা হয়েছে। নৌকা ডুবির ১৮ ঘন্টা পর ডাক্তার অমিত কুমার রায়ের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads