অপরাধ

ভূঞাপুরে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ!

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ এপ্রিল, ২০২২

টাঙ্গাইলের ভূঞাপুরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ৪র্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামে ঘটনা ঘটে। এ ঘটনায় লম্পট চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

অভিযুক্ত কয়ড়া গ্রামের জয়নালের ছেলে মো. আব্বাস (২৫)। সে পেশায় একজন কাঠমিস্ত্রী।  

পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটির মা-বাবা বাড়িতে কেউ ছিল না। প্রকৃতির ডাকে মেয়েটি সাড়া দিতে বাথরুমে গেলে হঠাৎ আব্বাস বাথরুমে প্রবেশ করে জোরপূর্বক ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির ডাক-চিৎকারে লোকজন এগিয়ে গেলে আব্বাস পালিয়ে যায়। পরে মেয়েটির মা বাড়িতে এসে ঘটনা শুনে স্থানীয় ও জনপ্রতিনিধিদের অবগত করেন। পরে শিশুটির মা বাদি হয়ে আব্বাসের বিরুদ্ধে মামলা করেন। আব্বাসের সঙ্গে মেয়েটির চাচা-ভাতিজি সম্পর্ক।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে মামলা দায়ের করার পরেই অভিযান চালিয়ে অভিযুক্ত আব্বাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আব্বাসকে শুক্রবার (২৯ এপ্রিল) সকালে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে এবং শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads