ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ অগাস্ট, ২০১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হচ্ছে। দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে সরকার  তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী।

১৫ ই আগষ্ট সকালে ভূঞাপুরে উপজেলা প্রসাশনের ব্যানারে উপজেলা চত্বর থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর ওপর স্মৃতিচারণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা চেয়ারম্যান এ্যাড.আব্দুল হালিম, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads