ভোলায় ট্রলার ডুবি, নিখোঁজ ৫ জেলেকে জীবিত উদ্ধার  

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ভোলায় ট্রলার ডুবি, নিখোঁজ ৫ জেলেকে জীবিত উদ্ধার  

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ৮ ডিসেম্বর, ২০২১

ভোলার চরফ্যাশনের ঢালচর সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলিং জাহাজের ধাক্কায় জেলে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২০ জেলের মধ্যে ৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার সকালে কক্সবাজার মৎস্য কর্মকর্তা বরাত দিয়ে চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, মঙ্গলবার রাতে কক্সবাজারগামী একটি ট্রলার তাদের সাগর থেকে উদ্ধার করে কক্সবাজার নিয়ে গেছে। তারা এখন সুস্থ আছেন। তবে ওই পাঁচ জেলের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাকি নিখোঁজ ১৫ জেলের সন্ধান এখনও পাওয়া যায়নি বলে জানান তিনি। 

এর আগে ভোলার চরফ্যাসন উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে ২১ জন জেলে নিয়ে আবদুল্লাহপুর ইউনিয়নের কামাল খন্দকারের মালিকানাধীন মা-শামসুন্নাহার নামের মাছ ধরার ট্রলারটি গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। রোববার রাতে উপজেলার ঢালচরের দক্ষিনে সাগর মোহনায় ট্রলিং জাহাজের ধাক্কয় ট্রলারটি ডুবে যায়। এসময় নদীতে থাকা অন্যান্য ট্রলারের জেলেরা এক জেলেকে উদ্ধার করতে পারলেও ২০ জেলে নিখোঁজ থাকে। বাকি জেলেদের উদ্ধারে কোস্টগার্ডসহ প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। মঙ্গলবার রাতে কক্সবাজারগামী একটি ট্রলার ৫ জেলেকে জীবিত উদ্ধার করে। 

এদিকে নিখোঁজদের স্বজনরা নিজ উদ্যোগে মঙ্গলবার দুপুরে ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে ঘটনায় স্থলের উদ্দেশে রওনা দিয়েছে। নিখোঁজদের পরিবারগুলোতে চলছে এখন শোকের মাতম। স্বজনদের কান্না যেন থামছে না। জীবিত অথবা মৃত অবস্থায় স্বজনদের ফিরে পেতে চায় পরিবারের সদস্যরা। তবে বাকি ১৫ নিখোঁজ জেলেকে শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হবে কিনা সে বিষয়ে সংশয় রয়েছে তাদের। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads