ভোলার মেঘনায় কোস্টগার্ড-জলদস্যু গোলাগুলি, ৩ জলদস্যু আটক 

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

ভোলার মেঘনায় কোস্টগার্ড-জলদস্যু গোলাগুলি, ৩ জলদস্যু আটক 

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ৭ জুন, ২০২১

ভোলার মেঘনা নদীর বিচ্ছিন্ন মদনপুর চরে কোস্টগার্ড ও জলদস্যুদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকালে ওই এলাকায়  কোস্টগার্ড অভিমান চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে কোস্টগার্ড সদস্যরা জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ ৩ জলদস্যুকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় পিস্তল, ২টি রামদা এবং ২টি করাত উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন- জাহাঙ্গীর বাহিনী প্রধান জাহাঙ্গীর (৪৫), আবদুর রহিম (৪৭) ও নুরে আলম (৪০)। তাদের বাড়ি ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে। 

কোস্টগার্ড দক্ষিন জোনের লেপ্টেন্যান্ট এসএম তাহসিন রহমান জানান, দুর্ধর্ষ জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মেঘনায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল মেঘনার মদনপুর চরে অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের উপস্তিতি টের পেয়ে জলদস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালায়। কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। কোস্টগার্ড ১২ থেকে ১৫ রাউন্ড গুলি বিনিময়ের এক পর্যায়ে ধাওয়া করে ৩ জলদস্যুকে অস্ত্রসহ আটক করে। 

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় ডাকাতি এবং অস্ত্র ঘটনায় একটি মামলা দায়েরেরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads