ভোলায় ইলিশের দেখা মিলল পুকুরে

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

ভোলায় ইলিশের দেখা মিলল পুকুরে

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ২০ মার্চ, ২০২১

ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনার চর কুকরিমুকরিতে পুকুরে (মাছের ঘের) বড় আকারের ৮টি ইলিশ মাছের দেখা মিলেছে। সাগরপাড়ের মানুষ এই প্রথম পুকুরে (ঘেরে) ইলিশ দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। এমন খবরে চারপাশ থেকে লোকজন মাছ দেখতে ছুটে যান ওই মাছের ঘেরে। ঘটনা‌টি ঘটে কুক‌রি-মুক‌রি ইউ‌নিয়‌নের ৫ নং ওয়া‌র্ডের আ‌মনপুর এলাকায়। 

স্থানীয় বাসিন্দা বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী আনিচ হাওলাদার বলেন, শুক্রবার চেয়ারম্যানের ঘেরে মাছ ধরতে জাল ফেলেন জেলেরা। এ সময় রুই-কাতলা মাছের সঙ্গে বড় সাইজের ৮টি ইলিশ উঠে আসে। আগে কখনও এমন ঘটনা ঘটেনি। খবর পে‌য়ে আমিও সেখা‌নে ছুটে যাই। পুকু‌রের তাজা ই‌লিশ হা‌তে নি‌য়ে ছ‌বি তু‌লি। প্রথমবা‌রের মত আ‌মি পুকু‌রে ইলিশ পাওয়ার ঘটনা দে‌খে‌ছি।

পুকুরের ঘেরটির মালিক চর কুকরিমুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন জানান,  ওই এলাকার আমার প্রায় ২০০ শতাংশ জ‌মির পুকু‌রের মাছ ধরার জন‌্য শুক্রবার জে‌লেরা জাল ফেলে। তখন রুই, কাতলাসহ বি‌ভিন্ন মা‌ছের সা‌থে ৮টি ই‌লিশ মাছ পায় জেলেরা। এটা নজিরবিহীন ঘটনা।

 তিনি জানান, তিন-চার বছর আগে একবার ঘেরে জোয়ারের পানি প্রবেশ করেছিল। এটাই ইলিশ ঢোকার উৎস হতে পারে।

ব‌রিশাল বিভাগীয় মৎস্য অফিসসের সহকারী প‌রিচালক এ.এস.এম নাজমুস সা‌লেহীন জানান, জোয়া‌রের পা‌নিতে কোনো পুকু‌র তলি‌য়ে গে‌লে তখন হয়‌তো ই‌লিশ প্রবেশ কর‌তে পা‌রে। পাশাপাশি য‌দি পুকু‌রের পা‌নি নোনা হয় এবং পুকু‌রে নদীর মত খাবার পায় তাহ‌লে সেখানে ইলিশ বাঁচ‌তে পা‌রে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads