সারা দেশ

ভোলায় ভালোবাসা দিবসে মেয়র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা

  • অচিন্ত্য মজুমদার, ভোলা
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি, ২০২১

বিশ্ব ভালোবাসা দিবসে পৌরবাসীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন ভোলা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

আজ রোববার সকাল থেকে তিনি ভোলা পৌরসভার প্রতিটি ঘরে ঘরে ফুলের শুভেচ্ছা পৌছে দেন। এছাড়াও জেলা সদরের সদর রোডসহ গুরুপ্তপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ব্যবসায়ীদের শুভেচ্ছা জানান। মেয়র প্রার্থীর এমন ব্যতিক্রমী প্রচারনায় শহরজুড়ে ব্যপক সাড়া পড়েছে।

প্রচারনায় তিনি তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হলে পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিকদের সেবায় নিয়োজিত থাকবেন বলেও অঙ্গীকার করেন।

এসময় জেলা আথলীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ, যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, যুবলীগ নেতা রুবাইয়াত হোসেন সুসানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনে এই প্রথম বারের মত ভোলা পৌরসভায় ইলেট্রনিক্স ভোটিং মেশির (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৯০৪ জন। এখানে মেয়র পদে ৩ জন ও কাউন্সিলর পদে ৪৫ জনসহ ৪৮ প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads