ভোলায় শিশুসহ দুই করোনা রোগী শনাক্ত, ১৬ বাড়ী লকডাউন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ভোলায় শিশুসহ দুই করোনা রোগী শনাক্ত, ১৬ বাড়ী লকডাউন

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ এপ্রিল, ২০২০

ভোলার মনপুরা ও বোরহানউদ্দিন উপজেলায় দুই জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া এলাকার মো. নুরে আলম (২২)  ও বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের মোহনা রানী দে (৮)।  এদের দুজনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের মধ্যে নুরে আলম ঢাকা থেকে ও মোহনার বাবা সিলেট থেকে আসায় এদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে এদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী জানান, উপজেলার কাচিয়া ইউনিয়নে ৮ বছরের এক কন্যাশিশুর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আমরা খবর নিয়েছি। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। ওই শিশুর পুরো পরিবার ও ওই বাড়ির সকলের নমুনা পরীক্ষা করা হবে। এ জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় সেখানকার ৭ বাড়ী লকডাউন করা হয়েছে

অপরদিকে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২২ বছরের এক যুবকের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ওই যুবক গত ৫/৬ দিন আগে ঢাকার মিরপুর থেকে মনপুরা আসেন। বুধবার (২২ এপ্রিল) তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ ঘটনায় সেখানকার ৯ বাড়ী লকডাউন করা হয়েছে ।

এদিকে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী জানান, এ পর্যন্ত ভোলা জেলায় করোনা সন্দেহে ২৫৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ২২১টি নেগেটিভ ও ২টি পজেটিভ ফল এসেছে। জেলায় এখন হোম কোয়ারেন্টিনে আছে ১০৮ জন । ছাড়পত্র দেয়া হয়েছে ৬৮৯ জনকে। আইসোলেশনে আছে দুই জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads