ভোলায় তজুমদ্দিনে উচ্চফলনশীল জাতের ধান ব্যাবিলন-২ কর্তন উপলক্ষে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৯ মে) সকালে উপজেলার আড়ালিয়া গ্রামে ব্যাবিলন এগ্রিসাইন্স লিমিটেডের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে কৃষি বিভাগের কর্মকর্তাসহ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
এসময় সংক্ষিপ্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাবিলন এগ্রিসাইন্স'র সহকারি ব্যবস্থাপক কৃষিবিদ ড. মোঃ আবু তায়েব, এরিয়া সেলস ম্যানেজার মোঃ মামুন, মার্কেটিং অফিসার লিটন আহমেদ, উপ-সহকারি কৃষি অফিসার বিরেন চন্দ্র দে প্রমুখ।
বক্তারা বলেন, উচ্চফলশীল জাতের এই ধান আউশ, আমন ও বোরো মৌসুমে আবাদ করা যায়, এটি অন্য ধানের তুলনায় কম খরচে ফলন বেশী। রোগ এবং পোকার আক্রমন কম। ঝড় বাতাসে সহজেই হেলে পড়ে না।।
প্রতিষ্ঠানটির সুত্র জানিয়েছে, এই প্রথমববারে মত জেলার তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ১৫ হেক্টর জমিতে উচ্চফলনশীল ব্যাবিলন-২ জাতের ধান আবাদ হয়েছে। ফলন অনেক ভালো হওয়ায় কৃষকের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।





