সারা দেশ

ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর ৮ মাসের কারাদণ্ড

  • শেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর, ২০২১

শেরপুরে মাদক বিরোধী অভিযানে মো. শাহীন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের কসবা বারাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই সাজা দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মো.মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্ত শাহীন স্থানীয় আব্দুল হান্নানের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২ দিকে শহরের কসবা বারাকপাড়া এলাকায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। ওইসময় স্থানীয় মাদক ব্যবসায়ী মো. শাহীন মিয়াকে ৪ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান মাদক ব্যবসায়ী শাহীন মিয়াকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাহার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭দিনের কারাদণ্ড প্রদান করেন। 

পরে দন্ডিত শাহীনকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়। অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. এনামুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads