সারা দেশ

মনোহরগঞ্জে নওমুসলিমদের মাঝে ঈদ উপহার ও অর্থ বিতরণ

  • মনোহরগঞ্জ (কুমিল্লা)
  • প্রকাশিত ১০ মে, ২০২১

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের হাটিরপাড় গ্রামের ৫ নওমুসলিম পরিবারের মাঝে গতকাল রোববার (৯ মে) ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ করেছে মনোহরগঞ্জ প্রেসক্লাব।

নওমুসলিমরা হলেন- নুর মোহাম্মদ, মো. ইসমাইল হোসেন, শাফায়েত হোসেন, মোসা. খাদিজা বেগম এবং মোসা. ফাতেমা আক্তার।

বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মো. আবদুর রহিম, প্রেসক্লারে যুগ্ম-আহ্বায়ক আবুল খায়ের, সদস্য সাকিবুল হাসান, নাছির মাহমুদ, কুদরত উল্লাহ। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দুধু, সাবেক ওয়ার্ড মেম্বার খোরশেদ আলম, মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফায়েত হোসেন সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads