জাতীয়

মমেকের করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১ অগাস্ট, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন করোনায় এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ রোববার (০১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

এর আগে, শনিবার (৩১ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন করোনায় এবং আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads