মহেশপুরে ১৯০ বোতল ফেন্সিডিলসহ বহনকারী আটক

আটককৃত ফেন্সিডিল বহনকারী শুকুর আলীকে (৬৫)

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

মহেশপুরে ১৯০ বোতল ফেন্সিডিলসহ বহনকারী আটক

  • মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ ডিসেম্বর, ২০১৯

ঝিনাইদহে বাস থেকে ১৯০ বোতল ফেন্সিডিলসহ বহনকারী শুকুর আলীকে (৬৫) আটক করেছে। 

গতকাল শনিবার রাতে কলেজ বাসষ্ট্যান থেকে ঢাকাগামী মামুন পরিবহনে একটি বাস থেকে তাকে আটক করে মহেশপুর থানা পুলিশ।

শুকুর আলী মহেশপুর পৌর এলাকার বৌচিতলা গ্রামের মহিরউদ্দিন মণ্ডলের ছেলে।

থানা সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার টাউন দারোগা (টিএসআই) আব্দুল গফুর শনিবার রাতে মহেশপুর কলেজ বাসষ্ট্যান থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাস থেকে ১৯০ বোতল ফেন্সিডিল সহ মহেশপুর পৌর এলাকার বৌচিতলা গ্রামের মহিরউদ্দিন মণ্ডলের ছেলে শুকুর আলীকে আটক করে।

এ ঘটনায় শনিবার রাতেই মহেশপুর থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads