মাকে ‘হত্যা করে’ বাবা জেলে অবুঝ দুটি শিশুর পাশে কুমিল্লা জেলা পুলিশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মাকে ‘হত্যা করে’ বাবা জেলে অবুঝ দুটি শিশুর পাশে কুমিল্লা জেলা পুলিশ

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি, ২০২১

কুমিল্লার বুড়িচং উপজেলার হালগাও গ্রামের লোকমান হোসেন তার স্ত্রী ও শ্বাশুড়িকে নির্মমভাবে হত্যা করে। ঘটনার পরপরই লোকমান আটক হয়। বর্তমানে সে কুমিল্লা কারাগারে। ঘাতক লোকমান ও তার স্ত্রীর রেখে যাওয়া বড় মেয়ে রিমি’র বয়স ৫ বছর ও ছোট ছেলে আরাফাতের বয়স ৯ মাস। মা-বাবাকে হারিয়ে শিশু দুইটি অসহায় হয়ে পড়ে। শিশু দুটি বর্তমানে চাচি আকলিমা আক্তারের হেফাজতে আছে। এ অবস্থায় অবুঝ দুটি শিশুর পাশে দাঁড়িয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

বৃহস্পতিবার রাতে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার, বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম শিশু দুটির জন্য জামা, জুতা, খেলনা, গুড়ো দুধ, বিস্কুট, চাল, ডাল, তেল, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে শিশুটির বাড়ীতে হাজির হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার আশ্বাস প্রদান করেন আগামী দিনগুলোতে শিশু দুটির পাশে থাকবে কুমিল্লা জেলা পুলিশ। শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় সকল বিষয়ে পুলিশ তাঁদের সার্বিক সহযোগিতা করবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারী সন্ধ্যায় পারিবারিক কলহর জের ধরে লোকমান হোসেন তার স্ত্রী ও শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা করে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads