সারা দেশ

মাগুরা সদর থানার ওসির প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

  • ''
  • প্রকাশিত ৩ সেপ্টেম্বর, ২০২৪

মাগুরা প্রতিনিধি:

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলকে প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার দুপুরে সাধারণ শিক্ষার্থীরা মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে পুলিশ সুপারের কার্যালয়ে এসে এ দাবি জানায় তারা।

শিক্ষার্থীদের অভিযোগ মাগুরা সদর থানার ওসি মেহেদী রাসেল গত ৪ ও ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন মাগুরায় হত্যাকান্ডের ঘটনা, সাধারণ শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি হামলা আটকসহ নির্যাতন সংঘঠিত হয়েছে। এ সকল ঘটনার মদদ ও নির্দেশদাতা হিসেবে সদরের ওসি মেহেদী রাসেলের প্রত্যাহার এবং জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানায় তারা। এ বিষয়ে লিখিত বক্তব্য তুলে ধরে পুলিশ সুপারের নিকট দিয়ে আগামী তিনদিনের মধ্যে ব্যাবস্থা গ্রহন করা না হলে কঠোর কর্মসুচি গ্রহন করা হবে বলে জানান শিক্ষার্থীদের পক্ষে সাদিকুর রহমান খান।

মাগুরায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মিনা মাহমুদা, এ সময় তাদের কথা শুনেন এবং লিখিত অভিযোগ গ্রহণ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আশ্বাস দেন শিক্ষার্থীদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads