মাদক সেবনকালে আটক, শ্রীঘরে ২ মাদকসেবী

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

মাদক সেবনকালে আটক, শ্রীঘরে ২ মাদকসেবী

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ মে, ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবনের দায়ে ২ মাদকসেবীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আজ সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- পৌরসদরের পোষ্টকামুরী গ্রামের ছালাম মিয়ার ছেলে টুটুল মিয়া (৩৫), একই গ্রামের লক্ষণ রাজবংশীর ছেলে ইন্দ্র মোহন (৪০)। অভিযানকালে মির্জাপুর থানার এস.আই মো. মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

এসিল্যান্ড আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের খবরের এই প্রতিবেদককে বলেন, ১টার দিকে অভিযান পরিচালনা করে পোষ্টকামুরী গ্রাম থেকে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালা করে টুটুলকে ৬ মাস ও মোহনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে পুলিশের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে। তারা দীর্ঘদিন যাবত নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলো।

উল্লেখ করেন, প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক, ইভটিজিংসহ সকল ধরণের অবৈধ কর্মকাণ্ড রুখতে এবং একটি আদর্শ উপজেলা গড়ে তুলতে সঠিক তথ্যের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করেন এই কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads