মাদরাসায় ঢুকে শিক্ষককে ইট দিয়ে আঘাত

প্রতীকী ছবি

সারা দেশ

মাদরাসায় ঢুকে শিক্ষককে ইট দিয়ে আঘাত

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুন, ২০২২

কক্সবাজারের পেকুয়ায় এবার ক্লাস চলাকালীন সময়ে মাদরাসায় ঢুকে এক শিক্ষককে ইট দিয়ে আঘাত করে মাথা ফাটালেন এক বখাটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোঁয়াখালী উত্তর বটতলীয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষিকার নাম আনার কলি (১৯)। সে সৈয়দ মুহাম্মদ নূরী স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিক্ষক।

মাদরাসার প্রধান শিক্ষক মো.আজিজুল হক বলেন, মাদরাসায় ক্লাস নিচ্ছিলেন আনার কলি। এ সময় অন্য শিক্ষকও মাদরাসায় ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ বটতলীয়াপাড়ার এয়ার মুহাম্মদের ছেলে বখাটে আকিব মাদরাসায় ঢুকে শিক্ষিকা আনার কলিকে মাথায় ইট দিয়ে আঘাত করে। এ সময় তার মাথা ফেটে যায়। তার চিৎকারে অন্য শিক্ষকরা এগিয়ে আসলে আকিব চলে যায়।

আহত শিক্ষক আনার কলি বলেন, আকিব মাদরাসা চলাকালীন সময়ে প্রায় সময় শিক্ষার্থীদের ডিস্টার্ব করে। তাকে অনেকবার বারণ করেছি। মাদরাসা চলাকালীন শ্রেনী কক্ষে ঢুকে ইট দিয়ে আমার মাথায় আঘাত করে।

স্থানীয়রা জানায়,আকিব একজন বখাটে ছেলে। কিশোর গ্যাং এ জড়িত। এদিকে শিক্ষিকার ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় ফুঁসে ওঠেছে স্থানীয়রা। তারা দ্রুত বখাটে আকিবকে আইনের আওতায় এনে শাস্তির দাবী করেছেন। ইউপি সদস্য নুরুল আজিম বলেন, হামলার ঘটনা শুনেছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads