সারা দেশ

মাদারীপুরে ৫শ’শিক্ষার্থী পেলো কম্বল-হুইল চেয়ার ও সাদাছড়ি

  • ''
  • প্রকাশিত ৪ ডিসেম্বর, ২০২৩

মাদারীপুর:

মাদারীপুরে ৫শ’ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে শহরের তরমুগরিয়া এলাকায় জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ও প্রশিসেস মাদারীপুরের আয়োজনে প্রশিসেস বিদ্যালয়ে এসব উপকরন বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি থেকে কম্বল, হইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক ও নারী সংরক্ষিত আসনের প্রার্থী ড. সেলিনা আখতার।

জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আখতার বলেন, শুধু মাদারীপুরের নয়, সারা বাংলাদেশে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নানা উদ্যোগ নিয়েছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম। এরই ধারাবাহিকতায় বিদ্যালয়ে বিনামূল্যে হুইল চেয়ার, কম্বল ও সাদাছড়ি বিতরণ করা  হয়েছে। এসব পণ্য পেয়ে খুশি প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকরা।

জানা যায়, ১৯৯৯ সালে প্রতিবন্ধী বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ২০১৫ সালে এটি এমপিওভুক্ত হয়। ওই সময়ে ২০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও এখন শিক্ষার্থীর সংখ্যা এসে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪শ’। প্রতিবন্ধীরা যাতে স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারে সেজন্যই বিদ্যালয়টি স্থাপন করা হয়। বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের দিক নির্দেশনায় ৩৩ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads