মাধবদীতে গরুর খামারে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ

প্রতীকী ছবি

সারা দেশ

মাধবদীতে গরুর খামারে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ অক্টোবর, ২০২০

নরসিংদীর মাধবদীতে গরুর খামারে নিয়ে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (৩২) ধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে নরসিংদী সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এর আগে, মঙ্গলবার বিকালে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের কবিরাজপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় নির্যাতিতা ওই নারীর ভাবী বাদি হয়ে অভিযুক্ত ধর্ষক সোলায়মানকে (৩৫) আসামি করে মামলা দায়ের করেছে।

অভিযুক্ত ধর্ষক সোলায়মান মাধবদী থানার কবিরাজপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে ও ওই গ্রামের একটি গরুর খামারের কর্মচারি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দজ্জামান বলেন, নির্যাতিত নারী কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তার ২০১২ সালে বিয়ে হয়েছিল। কিন্তু স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের একটি সন্তান রয়েছে। ছাড়াছাড়ি হওয়ার পর থেকেই সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। তার ভাই নরসিংদীর মাধবদীতে একটি কারখানায় কাজ করে। বোনকে চিকিৎসা করার জন্য মাধবদী নিজের কাছে নিয়ে আসে। মঙ্গলবার বিকালে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে বাড়ির পাশের গরুর খামারের একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে খামারের কর্মচারী সোলায়মান। এ সময় নির্যাতিতা ওই নারীকে খুঁজতে তার ভাবী গরুর ঘরে গেলে নির্যাতিতা ওই নারীকে ফেলে অভিযুক্ত সোলায়মান পালিয়ে যায়। পরে এ ঘটনায় রাতেই মাধবদী থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ নির্যাতিতা ওই নারীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads