মাধবপুরে স্পিনিং মিল শ্রমিককে ধর্ষণ

ধর্ষক শাহিন মিয়া

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

মাধবপুরে স্পিনিং মিল শ্রমিককে ধর্ষণ

ধর্ষক গ্রেপ্তার

  • মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া যমুনা স্পিনিং মিলের এক নারী শ্রমিককে অপহরণ করে ধর্ষণ করেছে এক অটোরিক্সা চালক।

আজ মঙ্গলবার সকালে ধর্ষক শাহিন মিয়া (২৫) কে মাধবপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সে উপজেলার হাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে। পেশায় অটোরিক্সা চালক।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন গত সোমবার ভোরে যমুনা স্পিনিং মিলের এক নারী শ্রমিক হাড়িয়া গ্রাম থেকে অটোরিক্সা (সিএনজি) যোগে তার কর্মস্থল বেজুড়া কারখানায় যাওয়ার পথে অটোরিক্সা চালক আন্দিউড়া নির্জন এলাকায় নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনার ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক মাধবপুর থানায় ধর্ষক শাহিন মিয়াকে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মঙ্গলবার সকালে ধর্ষক শাহিন মিয়াকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads