জাতীয়

মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

  • ''
  • প্রকাশিত ১৬ ডিসেম্বর, ২০২৩

এস.এম নুরুজ্জামান,মানিকগঞ্জ প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সকাল সাতটায় শুরু হয় শহীদ স্মৃতিস্তম্ভ পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার,পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন।

এরপর একে একে শ্রদ্ধাঞ্জলী নিবদেন করেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, কর্নেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস,
মানিকগঞ্জ পৌরসভা, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতি, জেলা ক্রীড়া সংস্থা, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাব,উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads