দুর্ঘটনা

মানিকগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ জুন, ২০২১

মানিকগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক নিজেও আহত হয়েছেন।

আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ পাচুরিয়া (ইন্তাজগঞ্জ বাজার) গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল আলীম (২৬) ও কান্দা শাকরাইল গ্রামের দীনেশ হালদারের ছেলে দীপক হালদার (২৫)।

গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় মোটরসাইকেল ও অ্যাম্বলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাইকের দুই আরোহী।

অ্যাম্বুলেন্সটি যশোর যাচ্ছিল বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads