সারা দেশ

মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১১ নভেম্বর, ২০২১

মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উপজেলার ১১টি ইউনিয়নের ১১২টি ভোটকেন্দ্রের ৫৯২টি ভোট কক্ষে একযোগে এই ভোট গ্রহণ শুরু হয়েছে। 

সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে বায়রা ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় নৌকা মনোনিত প্রার্থী দেওয়ান জিন্নাহ লাঠু।

বাকী ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৬ জন প্রার্থী। এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নে মেম্বার (পুরুষ) পদে ২৯৭ জন এবং মেম্বার (নারী) পদে ১০২ জন প্রার্থী রয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটারদের উপস্থিতি সকাল থেকেই চোখে পড়ার মতো। স্বচ্ছন্দ মত স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে ভোটাররা। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads