বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তির সময় অনেক মানুষ একত্র করে দলটি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে ফেসবুক লাইভ ও বিটিভির মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির সময় সেখানে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল। বিএনপির এ রকম হাজার হাজার মানুষের জমায়েত দায়িত্বহীনতার পরিচয় দেয়।
তথ্যমন্ত্রী বলেন, মানুষ প্রয়োজনে রাস্তায় বের হতে পারে। তবে অপ্রয়োজনে যদি কেউ রাস্তায় বের হয়, তাহলে তাকে পরামর্শ দিয়ে ঘরে পাঠিয়ে দেয়া হয়েছে।
এ মহামারীর সময়ে অকারণে রাস্তাঘাটে সাধারণ মানুষকে হয়রানি সমীচীন নয় বলেও জানান তিনি।





