এম এ রাজ্জাক, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় মোটরসাইকেল থেকে ১৪৪ বোতল ফেনসিডিল জব্দসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে থানা পুলিশ। রবিবার (১০ জুন) বেলা ১২টার দিকে নওগাঁ -রাজশাহী মহাসড়কের ফেরিঘাটে চেকপোস্ট বসান পুলিশ।
চেকপোস্ট চলাকালে রাজশাহী থেকে আসা আর টি আর মোটরসাইকেল। গাড়ি রেখে ছিটকে পড়ে চালক। পরে গাড়ি তল্লাশি করলে ১৪৪ পিচ ফেনসিডিল সহ গাড়ি জব্দ করা হয় ।
মান্দা থানা উপ পরিদর্শক মমিনুল ইসলাম জানান,
গাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী রাজশাহী দিক থেকে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিল। এমন অবস্থায় মান্দা ফেরিঘাটে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন গাড়ি তল্লাশি শুরু করে। গাড়িটি চেকপোস্ট দেখে দ্রুত গতিতে গাড়িটি রেখে পালিয়ে যায়। একপর্যায়ে গাড়িটি চেক করলে গাড়ির ভিতর থেকে ১৪৪ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। তার আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৪৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ ঘটনায় আজ অজ্ঞাত আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।





