মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিদ্দীন ইয়াসিন

সংগৃহীত ছবি

বিদেশ

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিদ্দীন ইয়াসিন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৯ ফেব্রুয়ারি, ২০২০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির প্রভাবশালী নেতা মুহিদ্দীন ইয়াসিন।

প্রধানমন্ত্রী হিসেবে মহিউদ্দিন ইয়াসিনকে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ। আগামীকাল রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় তিনি দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

সোমবার দুপুর ১টার সিকে মাহাথির মোহাম্মদ তার পদত্যাগপত্র রাজার কাছে জমা দেন। রাজা আবদুল্লাহ রিয়াতুদ্দীন আল মুস্তাফা বিল্লাহ তার পদত্যাপত্র গ্রহণ করলেও প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে বলেন। পরে, মাহাথির মোহাম্মদ রাজার আহ্বানে সাড়া দিয়ে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাজে যোগ দেন।

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর রাতে মন্ত্রীসভাও ভেঙে দেন তিনি।

মাহাথির মোহাম্মদের উত্তরসূরি আনোয়ার ইব্রাহিমকে বাদ দিয়ে দেশটিতে নতুন সরকারি জোট গঠন করা হবে— এমন গুঞ্জনের মধ্যেই পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads