সারা দেশ

মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
  • প্রকাশিত ৭ অগাস্ট, ২০২১

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামের সাফায়ত হোসেন (৭) নামের এক শিশু ডোবায় পড়ে মুত্যু হয়েছে। 

আজ শনিবার (৭ আগস্ট) সকাল সাড়ে এগারোটায় এ দ‍ুর্ঘটনা ঘটে। মৃত সাফায়াত হোসেন উত্তর আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা ও সুবিদখালী মহিলা কলেজের প্রভাষক মোঃ ফিরোজ আলমের একমাত্র ছেলে এবং সুবিদখালী প্রি-ক্যাডেট নূরানী তালীমূল কুরআন মাদ্রাসার প্রথম জামাতের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ ফিরোজ আলম পরিবার নিয়ে উত্তর সুবিদখালী ভাড়া বাসায় থাকেন। সকালে সে বাস সংলগ্ন বালুর মাঠে ফুটবল নিয়ে খেলতে যায়। কিছুক্ষন পর তার বাবা খোঁজ করতে গেলে মাঠের পাশে ডোবায় বল ভাসতে দেখে সেখানে নেমে খোঁজাখুাঁজ শুরু করে। এক পর্যায়ে সাফায়াতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় আমড়াগাছিয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সুলতান আহমদ জানান, একমাত্র ছেলের মৃত্যুতে পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads