মির্জাপুরের ৬ ইউপিতে ইভিএমে ভোট ১৫ জুন

সংগৃহীত ছবি

সারা দেশ

মির্জাপুরের ৬ ইউপিতে ইভিএমে ভোট ১৫ জুন

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ এপ্রিল, ২০২২

মির্জাপুর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদে আগামী ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

মির্জাপুরের যেসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেগুলো হলো, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, ফতেপুর, আজগানা ও তরফপুর।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ মে। যাচাই-বাছাই ১৯ মে, আপিল দায়ের ২০-২২ মে, আপিল নিষ্পত্তি ২৩-২৫ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অফিস সুত্র জানায়, এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads