মির্জাপুরে কেন্দ্রীয় কালী মন্দির উদ্বোধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মির্জাপুরে কেন্দ্রীয় কালী মন্দির উদ্বোধন

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১ এপ্রিল, ২০২২

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরে অবস্থিত কেন্দ্রীয় কালী মাতার মন্দির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে মন্দিরের উদ্বোধন করেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।

এ সময় মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য খান আহমেদ শুভ।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চন্দ্র সাহা।

এসময় বিশেষ অতিথি হিসেবে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক মিস প্রতিভা মুৎসুদ্দি, পৌর মেয়র সালমা আক্তার, মির্জাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান শহীদ, উপজেলা আ.লীগের নবাগত সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার সেন লালু, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস দূর্লভ চন্দ্র, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, লতিফপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানিয়েছেন আগামীকাল শনিবার এই মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠান হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads