অপরাধ

মির্জাপুরে মাদক সেবনকালে পুলিশের হাতে আটক ৮

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ এপ্রিল, ২০২২

টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় আট মাদকসেবীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এস.আই মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে উপজেলার মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী চরপাড়া গ্রাম থেকে তাদের আটক করে। এসময় ঘটনাস্থল থেকে দু’তিনজন মাদকসেবী পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামের মৃত তর মিয়ার ছেলে শরীফ হোসেন (৩৬), একই গ্রামের মৃত কুতুব আলীর ছেলে আব্দুল মিয়া (৫০), মৃত আনন্দ মোহন সাহার ছেলে ব্যাভল সাহা (৪০), একই ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে সাইজুদ্দিন (৬৫), মৃত মনির উদ্দিন সিকদারের ছেলে জিন্নত আলী (৪৫), মৃত চান্দু মিয়ার ছেলে আ.ওয়াদুদ (৫০), মহেড়া গ্রামের সাইজুদ্দিনের ছেলে ইদ্রিস মিয়া (৪০), গবড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে শাহীন মিয়া (৫২)। আটককৃতদের কাছ থেকে মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদী জব্দ করা হয়।

মির্জাপুর থানার এস.আই মোশারফ হোসেন গণমাধ্যমে বলেন, উপজেলার মহেড়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে আমরা চ্যালেঞ্জ হাতে নিয়েছি। তারই অংশ হিসেবে গোপন সংবাদের তথ্যানুযায়ী রাত সাড়ে সাতটার দিকে অভিযান পরিচালনা করে আট জন মাদকসেবীকে মাদক সেবনরত অবস্থায় আটক করতে সক্ষম হই।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে তাদের টাঙ্গাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত একটি উপজেলা জনগণকে উপহার দিতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads