সারা দেশ

মির্জাপুরে সাবেক ছাত্রদল নেতা পেলো নৌকা!

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ ডিসেম্বর, ২০২১

আগামী ৫ই জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫ম ধাপের ইউপি নির্বাচনে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের নৌকার মনোনয়ন পেয়েছিলেন বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। গত শনিবার তিনিসহ আরো ৭ প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। কিন্তু হঠাৎ করে গতকাল বুধবার (৮ডিসেম্বর) জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করে তার স্থলে মনোনয়ন দেওয়া হয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ হোসেনকে।

মনোনয়ন পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।

এদিকে মনোনয়ন পরিবর্তন হওয়ার পরপরই মীর শরীফ হোসেন ছাত্রদলের নেতা ছিলেন মর্মে বিভিন্ন প্রমাণাদী সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়। ভাইরাল হওয়া একটি পোস্টার থেকে দেখা যায়, তিনি জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত মির্জাপুর কলেজ শাখা ছাত্র সংসদ নির্বাচনে ১৯৯৯ সালে রেজাউল-জাকির-শরীফ প্যানেলে নির্বাচনে এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে অংশ নেয়। এছাড়া তার বড় ভাই উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা বলে জানা গেছে। এনিয়ে এলাকাজুড়ে বিভিন্ন সমালোচনা হচ্ছে।

এ বিষয়ে মীর শরীফ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সত্যতা নিশ্চিত করে বলেন, আমি অনেক আগে ছাত্রদল রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বাংলাদেশের খবরকে বলেন, কি কারণে এই মনোনয়ন বাতিল করা হয়েছে সেটি আমার জানা নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads