টাঙ্গাইলের মির্জাপুরে বিদেশি ৫০ পিস বিয়ার ক্যানসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সোহাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
দেওহাটা ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব খান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগপুর এলাকা নামক ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকায় ব্যাগ হাতে নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে ব্যাগ ভর্তি ৫০ পিস বিয়ার ক্যান জব্দ ও তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবত মাদক কেনাবেচা করে আসছিলো।
আটককৃত কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হরিণগাছি গ্রামের আকসেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৫০)।
মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।





