সারা দেশ

মুকসুদপুরে সংঘর্ষে নিহত ১, আহত ৫

  • ''
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর, ২০২৪

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে দুই বংশের বিরোধ থাকায় একটি বিদু্্যত সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে সতীশ রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের মহিষতলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদেরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে মুকসুদপুর থানা পুলিশ। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল। নিহত সতীশ রায় উপজেলার মহিশতলী গ্রামের শরৎ রায়ের ছেলে।

মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ মৌলিক ও মিলন মন্ডলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই বংশের লোকজনের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এসময় একই গ্রামের সতীশ রায় সংঘর্ষ ঠেকাতে গেলে পিছন দিক থেকে কেউ একজন তার মাথায় আঘাত করলে তিনি মারাত্মক আহত হন। মারাত্মক আহতাবস্থায় মুকসুদপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads