মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

প্রতীকী ছবি

সারা দেশ

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২০ অগাস্ট, ২০২০

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রিশাতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার রিশাতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মাওয়া থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খোয়া মিক্সিং মেশিনের সঙ্গে ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকার চালকের নাম বেলায়েত হোসেন (৪৫)। বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার রাজীব হোসেন।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজিব হোসেন জানান, মাওয়া থেকে ছেড়ে আসা ঢাকা খ-০৩০২ প্রাইভেটকারটি মুকসুদপুর উপজেলার রিশাতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইটবালি খোয়া মিক্সিং মেশিনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক বেলায়েত মারা যান। আহত মশিউর রহমান ও সাহিদ আলমকে গুরুত্বর অবস্থায় মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা মুকসুদপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

নিহত প্রাইভেটকার চালক বেলায়েত হোসেনের বাড়ী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রসুনদিবাদ গ্রামে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads