মুকসুদপুরে ১৩টিতে আ.লীগ, ১টিতে বিদ্রোহী ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী

প্রতীকী ছবি

সারা দেশ

মুকসুদপুরে ১৩টিতে আ.লীগ, ১টিতে বিদ্রোহী ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ নভেম্বর, ২০২১

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩টিতে আওয়ামী লীগ, ১ টিতে আওয়ামী লীগ বিদ্রোহী এবং ২ টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে জয় লাভ করেছে। শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত এ ১৪৪ ভোটকেন্দ্র ছিল উৎসবমুখর। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

রোববার রাত সাড়ে ১১টায় মুকসুদপুর উপজেলা পরিষদ হল রুমে স্ব-স্ব রিটারনিং কর্মকর্তারা বেসরকারী ফলাফল ঘোষনায় এ তথ্য নিশ্চিত করেন।

বিকাল চারটা থেকে শুরু হয় ভোট গনণা ও নির্বাচনী ফলাফল ঘোষণা। এতে ১৩ তে আওয়ামী লীগ, ১ টিতে আওয়ামী লীগ বিদ্রোহী এবং ২ টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারীভাবে জয় লাভ করেছেন।

১৩ টি ইউনিয়নে জয়ী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানরা হলেন, পশারগাতি ইউনিয়নে আ: রহমান মীর (নৌকা), গোবিন্দপুর ইউনিয়নে ওবাইদুল ইসলাম (নৌকা), খান্দারপাড়া ইউনিয়নে সাব্বির হোসেন খান ( নৌকা), বহুগ্রাম ইউনিয়নে পরিতোষ সরকার (নৌকা), বাঁশবাড়িয়া ইউনিয়নে মনিরুজ্জামান মোল্লা (নৌকা), ভাবরাশুর ইউনিয়নে এসএম রিফাতুল আলম মুছা ( নৌকা), বাটিকামারী ইউনিয়নে শাহ আকরাম হোসেন (নৌকা), , রাঘদী ইউনিয়নে সাঈদুর রহমান টুটুল (নৌকা), গোহালা ইউনিয়নে নজরুল ইসলাম (নৌকা), উজানী ইউনিয়নে শ্যামল কান্তি বোস (নৌকা) দিগনগর ইউনিয়নে হাজী মোহাম্মদ আলী (নৌকা), কাশালিয়া ইউনিয়নে সিরাজুল ইসলাম ( নৌকা), ননীক্ষির ইউনিয়নে শেখ রনি আহম্মেদ (নৌকা), ও জয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, জলিলপাড় ইউনিয়নে মিহির কান্তি রায় (আনারস), মোচনা ইউনিয়নে এমদাদ হোসেন (আনারস) এবং মহারাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিন মিয়া (ঘোড়া) নির্বাচিত হয়েছেন।

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকাল ৪টা পযর্ন্ত। তবে পুরুষ ভোটার থেকে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তবে বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের সংখ্যা। ১৬ ইউনিয়নের ৭৮ জন চেয়ারম্যান প্রার্থী ভোট যুদ্ধে নামেন। এর মধ্যে আওয়ামী লীগের ১৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৭ জন এবং ৫৫ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ১৬ ইউনিয়নে ভোট ভোটার ছিল ২ লাখ ২১ হাজার ৯৭৬ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads