দুর্ঘটনা

মুগদা জেনারেল হাসপাতালে আগুন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ অক্টোবর, ২০২১

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে ১২টার দিকে লাগা আগুন ১২টা ৫৮ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে সাড়ে ১২ টায় এই অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। সেই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ১২ টা ৪৩ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করা শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। মোট ৭টি ইউনিটের চেষ্টায় ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads