মুজিববর্ষের উপহার হিসাবে কেরানীগঞ্জে ভূমিহীন ও গৃহহীন ৫টি অসহায় পরিরারের সদস্যের হাতে আনুষ্ঠানিক ভাবে জয়গার দলিল, খতিয়ান ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার সকালে কেরানীগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মধ্যমে উদ্বোধনের পরপরই কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন স্টান বাজারে এলাকায় পাঁচ পরিবারের হাতে ২ শতাংশ জমির দলিল চাবি তুলেদেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ফারুক চৌধুরী, কেরানীগঞ্জ দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন তিন্নি, কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজি মাইনুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, সমরায় কর্মকর্তা রুহুল আমিন।
এর আগে, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক উপকার ভোগী সহ বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মোঃ এরশাদ হোসেন





