মুন্সিগঞ্জে ১০৫ মামলার জব্দ মাদক আলামত ধ্বংস

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মুন্সিগঞ্জে ১০৫ মামলার জব্দ মাদক আলামত ধ্বংস

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি, ২০২১

মুন্সিগঞ্জে ১০৫ মামলার জব্দকৃত বিভিন্ন মাদকের আলামত পুড়িয়ে ও ভেঙে ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুরে ১টার দিকে মুন্সিগঞ্জ আদালত প্রাঙ্গণে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এর উপস্থিতে এসব আলামত ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত আলামতের মধ্যে ছিল ২৬ বোতল বিদেশি মদ, ২৩ বোতল ফেন্সিডিল, ২ হাজার ২৮০টি ইয়াবা,২৫ ক্যান বিয়ার, ২৮০ পুড়িয়া হেরোইন, ১কেজি ২৪২ গ্রাম গাজা ও ১ লিটার ৮শ মিলি চোলাই মদ।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব জানান, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে এসব মাদক জব্দ করা হয়েছিল। জব্দকৃত আলামতগুলোর মামলার রায় হয়ে যাওয়ায় এসব মাদক ধ্বংস করা হলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads