মুন্সীগঞ্জের লৌহজং এ র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যাবসায়ী মকবুল (৩৬) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ২টি মোবাইল ৫০০ পিস ইয়াবা ও ৪ হাজার ৬০০ টাকা। নিহত সোহরাবের নামে ১২ টির মত মাদক মামলা রয়েছে র্যাব।
এ সময় আহত হয়েছে র্যাবের দুই সদস্য। আহত সদস্যদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেয়া হচ্ছে।
র্যাব ১১, সিপিসি-১ এর এএসপি মুহিতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লৌহজং উপজেলার কুমাড়ভোগ পদ্মা সেতু পুর্বাসন এলাকার এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে- গোপন সুত্রের মাধ্যমে এমন খবর পেয়ে শুক্রবার ভোর পৌণে চারটার দিকে র্যাব অভিযান চালায়। অভিযান চলার সময় মাদকব্যবসায়ীদের সাথে র্যাবের গুলি বিনিময় ঘটে। এ সময় ৪-৫ জন মাদক ব্যাবসায়ী পালিয়ে যায় এবং ঘটনাস্থলে গুলিবিদ্ধ মকবুল কে পড়ে থাকতে দেখা যায়। পরে মকবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।





