মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ১

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ১

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৫ মে, ২০১৯

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরের মল্লিকারপাড় এলাকায় আসলাম ফকির এর বাড়িতে অভিযান চালিয়ে ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত কারেন্ট জালের মুল্য প্রায় ১৩ কোটি ৫০ লাখ টাকা।

আজ রোববার বেলা ১২টা থেকে বিকাল ৩টা পযন্ত একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়ির মালিক আসলাম ফকিরকে (৪২) আটক করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহম্মেদ জানান, মুক্তারপুর এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

পরে ধলেশ্বরীর নদীর তীরে মুক্তারপুর কবরস্থান সংলগ্ন এলাকায় জব্দকৃত জাল পুড়িয়ে বিনিষ্ট করা হয়। এই অভিযানে মুন্সীগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান এর নেতৃত্বে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি এস এম আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads