মুন্সীগঞ্জে আনসার সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মুন্সীগঞ্জে আনসার সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ এপ্রিল, ২০২০

মুন্সীগঞ্জ সদরের রতনপুর এলাকার ক্যাম্পে বৃহস্পতিবার সকালে আনসার সদস্যের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সকাল ১০ টার দিকে জেলা আনসার ও ভিডিপি ক্যাম্পে ৩০০ জনের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ টি সাবান ও ১ টি মাস্ক বিতরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাফিদুল হক। পর্যায়ক্রমে জেলার ৬ উপজেলায় আনসার ভিডিপির সদস্যদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads