সারা দেশ

মুন্সীগঞ্জে জয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৬ জানুয়ারি, ২০২২

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জয়ী চেয়ারম্যান প্রার্থী হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেনের সমর্থক আমানউল্লাহ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

আহত আমানউল্লাহ গোয়ালগাও গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে। সে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে হোসেন্দী ইউনিয়নে গোয়ালগাঁও গ্রামে প্রধান বাড়ির সামনে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, উল্লেখিত ইউনিয়নে বিজয়ী মোটরসাইকেল প্রতীকের হাজী মোহাম্মদ আক্তার হোসেনের সমর্থক আমানউল্লাহ গোয়ালগাও বাজার হতে বাজার করে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পরাজিত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের মনিরুল হক মিঠুর সমর্থক একই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হারুন মিয়ার নেতৃত্বে আবুল হোসেন, ইব্রাহিম, সাকিব, জামানসহ ১৫থেকে ২০জন তার ওপর হামলা চালায়।

এসময় আমানউল্লাহ রাস্তা পাশে এনামুল রহমানের প্রধানের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা এনামুল রহমানের বাড়ির ভিতর ঢুকে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় ওই বাড়ির রিয়া ও মিতু নামে দুই নারীকে ও মারধর করে হামলাকারীরা।

উল্লেখ্য গত (৫ জানুয়ারি) অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউনিয়নের পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাজী মোঃ আক্তার হোসেন জয়লাভ করে নৌকা প্রতীকের প্রার্থী মনিরুল হক মিঠু পরাজিত হয়।

গজারিয়া থানার ওসি রইজউদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads